কাজীপুরে ঠেকানো যাচ্ছে না বাল্য বিয়ে

কাজীপুরে ঠেকানো যাচ্ছে না বাল্য বিয়ে
নজরদারী নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নেই ভ্রাম্যমান আদালত.... আর তাই
কাজীপুরে কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা বাল্যবিয়ে। বর এবং কনেপক্ষ নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে এসব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
উপজেলা প্রশাসন এসব বিষয়ে তেমন মনোযোগী না হবার সুবাদে ঘটছে বাল্যবিয়ে। 

শুধু কাজীপুর নয়, নিরাপদ ভেবে পাশ্ববর্তি ধুনট, শেরপুর এলাকার লোকজনও তাদের অপ্রাপ্ত ছেলেমেয়েকে কাজীপুরে আত্মীয়ের বাড়িতে এনে বিয়ে দিচ্ছে।এমনি একটি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার রাতে সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে।জানা গেছে,পাশ্ববর্তি ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের সুমার আলীর ৮ম শ্রেনী পড়–য়া মেয়ে জান্নাতীর (১৪) বিয়ে নিজ বাড়িতে দিতে গিয়ে ব্যর্থ হন তার পরিবার। বয়স কম থাকার কারণে নিজ গ্রামের মানুষের রোষানলে পড়ে কৌশলে নানা ঝাড়– সেখের বাড়িতে এনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।স্থানীয় লোকজন জানান, মেয়েটির আপত্তি সত্বেও অভিভাবকরা তাকে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাল্য বিয়ের সংবাদ শুনে তা বন্ধের ব্যবস্থা করি। কিন্ত আমার অজান্তে গভির রাতে পুনরায় বর কনেপক্ষ মিলে বিয়ে সম্পন্ন করেছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য মানসিক বিকাশ কেন্দ্র চালু করছে "ভয়েস অব কাজিপুর"

সিরাজগঞ্জের কাজিপুরে ৩৬ স্পটে মাদকের অবাধ বেচাকেনা হচ্ছে