পোস্টগুলি

popular post

দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য মানসিক বিকাশ কেন্দ্র চালু করছে "ভয়েস অব কাজিপুর"

ছবি
সিরাজগঞ্জ জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।কাজিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়ায় প্রতিবন্ধীদের জন্য মানসিক বিকাশ কেন্দ্র নির্মাণের মহতি উদ্যোগ নিয়েছে এই সংগঠন।যেখানে প্রতিবন্ধীরা শিক্ষা,স্বাস্থ্যসেবা,বিনোদন সহ মেধাবিকাশের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানের কর্ণধার প্রকৌশলী সাখাওয়াত হোসেন।আজ সক াল ১০টায় রাজধানীর বনানীতে মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আগামী রমজান মাসে এই কাজ শুরু হবে।এছাড়াও প্রতি বছরের ন্যায় আসছে ঈদুল ফিতরেও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী ও ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে। "ভয়েস অব কাজিপুর"এর মাননীয় উপদেষ্টা আমিনুল ইসলাম সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উদার্ত আহবান জানিয়ে বলেন,"কোনকিছু পাবার জন্য নয়,আর্তমানবতার জন্য আমাদের এই সংগ্রাম চলছে চলবে"। সংগঠনের অন্যতম উপদেষ্টা জান্নাতুল হক শাপলা ভয়েস অব কাজিপুর এর সকল কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,"আপনাদের প্রতিটি ভাল কাজে...

কাজীপুরে ঠেকানো যাচ্ছে না বাল্য বিয়ে

ছবি
কাজীপুরে ঠেকানো যাচ্ছে না বাল্য বিয়ে নজরদারী নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নেই ভ্রাম্যমান আদালত.... আর তাই কাজীপুরে কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা বাল্যবিয়ে। বর এবং কনেপক্ষ নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে এসব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। উপজেলা প্রশাসন এসব বিষয়ে তেমন মনোযোগী না হবার সুবাদে ঘটছে বাল্যবিয়ে।  শুধু কাজীপুর নয়, নিরাপদ ভেবে পাশ্ববর্তি ধুনট, শেরপুর এলাকার লোকজনও তাদের অপ্রাপ্ত ছেলেমেয়েকে কাজীপুরে আত্মীয়ের বাড়িতে এনে বিয়ে দিচ্ছে। এমনি একটি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার রাতে সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামে। জানা গেছে,পাশ্ববর্তি ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের সুমার আলীর ৮ম শ্রেনী পড়–য়া মেয়ে জান্নাতীর (১৪) বিয়ে নিজ বাড়িতে দিতে গিয়ে ব্যর্থ হন তার পরিবার। বয়স কম থাকার কারণে নিজ গ্রামের মানুষের রোষানলে পড়ে কৌশলে নানা ঝাড়– সেখের বাড়িতে এনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, মেয়েটির আপত্তি সত্বেও অভিভাবকরা তাকে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাল্য বিয়ের সংবাদ শুনে তা বন্ধে...

কাজীপুরে এক হিন্দু গৃহবধুর রহস্যজনক মৃত্যু

সিরাজগঞ্জের কাজীপুরে গত বুধবার রাতে এক হিন্দু পরিবারের গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধুর নাম শ্রীমতি আকাশী রানী (২০)। সে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের উত্তম কুমার শীলের স্ত্রী বলে জানা গেছে। নিহতের স্বামির পরিবার ও তার পিতার পরিবার আকাশী রাণীর মৃত্যুর ভিন্ন ভিন্ন তথ্য দিলে রহস্য আরও ঘনিভূত হয়। জানা গেছে, কুনকুনিয়া গ্রামের শ্রী বানেশ্বর চন্দ্রের ছেলে উত্তম কুমারের সাথে সিরাজগঞ্জের সদর উপজেলার একডালা গ্রামের জীবন কুমার শীলের মেয়ে আকাশী রাণীর আড়াই বছর আগে বিয়ে হয়। শুরু থেকেই নানা কারণে আকাশী রাণী উত্তমের ঘর করতে রাজী ছিল না। এনিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। ৭ এপ্রিল দিবাগত রাতে উত্তমের সাথে আকাশী রাণীর কথাকাটাকাটি হয়। পরদিন ৮ মার্চ ভোরে সবার অজান্তে নিজ ঘরের তীরের সাথে শাড়ী পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আকাশী রাণী আত্মহত্যা করে জানান আকাশীর শ্বশুরবাড়ির লোকজন। তবে নিহতের পিতার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে হত্যার পর তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে কাজীপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান ঘটনাস্থলে যান । তিনি জ...

সিরাজগঞ্জের কাজিপুরে ৩৬ স্পটে মাদকের অবাধ বেচাকেনা হচ্ছে

ছবি
সিরাজগঞ্জের কাজিপুরে আবার মাদকের বাজার চাঙ্গা হয়ে উঠেছে। গোটা উপজেলা ডুবে গেছে অবৈধ মাদকে। সিরাজগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পরিস্থিতি সামাল দিতে পারছে না। বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অন্তত ৩৬টি স্পটে অবাধে মাদক বেচাকেনা হচ্ছ। এসব মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, চোলাই মদ, গাঁজা, ইয়াবাসহ ইত্যাদি। মাদক বিক্রির কয়েকটি অন্যতম স্পট হচ্ছে সোনামুখী বাজার, হরিনাথপুর, স্থলবাড়ী, ভানুডাঙ্গা বাজার, চালিতাডাঙ্গা বাজার, শিমুলদাইড় বাজার, সাতকয়া, মেঘাই বাজার, ঢেকুরিয়া বাজার, বরইতলী, খুদবান্দি বাজার, সিমান্ত বাজার, গান্ধাইল বাজার, উদগাড়ী বাজার, শুভগাছা, নাটুয়ারপাড়া বাজার, তেকানী, জর্জিরা বাজার, নিশ্চিন্তপুর, ডিগ্রীদোরতা বাজার, রঘুনাথপুর বাজার, কুমারিয়াবাড়ী বাজার, শালগ্রাম বাজার, চরছিন্না বাজার ও খাসরাজবাড়ী। এর মধ্যে বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যেই মাদকের বেচাকেনা চলছে। গোটা উপজেলা এখন ইয়াবা ও গাঁজায় ভাসছে। প্রতিদিন শত শত ইয়াবা বড়ি এখানে পাচার হয়ে আসছে। অভিযোগ রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার এক শ্রেণীর সদস্যদের প্রত্...

ভেরিফিকেশনে গিয়ে মিষ্টি খাওয়াল পুলিশ

ছবি
আতঙ্ক আর উৎকণ্ঠা ছাপিয়ে সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুর পুলিশ। দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশনায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ জন সরকারি চাকরি প্রার্থীর বাসায় পুলিশ কর্মকর্তারা গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। দিনাজপুর পুলিশের এ অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মালদহ গ্রামের অটোবাইকচালক বাবলু মিয়ার বড় ছেলে সাজু মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এবার বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। এতে সাজু মিয়ার পুরো পরিবারসহ গ্রামের সবাই খুশি। কিন্তু সব খুশিকে ছাপিয়ে গত সোমবার পর্যন্ত একটি অজানা আতঙ্ক আঁকড়ে ছিল বাবলু মিয়ার পুরো পরিবারকে। আর সেটি ছিল পুলিশ ভেরিফিকেশনের আতঙ্ক। সাজু মিয়া মুঠোফোনে জানান, তার অনেক বন্ধু বিসিএসে উত্তীর্ণ হয়েও অজানা কারণে পুলিশ ভেরিফিকেশনে বিরূপ প্রতিবেদন যাওয়ায় কাঙ্ক্ষিত চাকরিতে যোগদান করতে পারেননি। আবার অনেককেই পুলিশকে খুশি করে নিতে হয়েছে ভেরিফিকেশন। তাই কেমন করে পার করবেন এ যাত্রা তাই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সাজু মিয়াসহ পুরো ...